কালের সংবাদ ডেস্কঃ নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, এতে কম্পন অনুভূত হয় বাংলাদেশ ও ভারতে।
এতে বাংলাদেশ, ভারত ও চীনেও কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১২টার কিছু আগে এ ভূমিকম্প হয় বলে জানা গেছে।
এছাড়া শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও উত্তর ভারতজুড়ে। শুক্রবার গভীর রাতে দিল্লি-এনসিআরের বাসিন্দারা ভয় পেয়েছিলেন।
এক মিনিটেরও বেশি সময় ধরে শক্তিশালী কম্পন স্থায়ী হওয়ায় উঁচু-নিচু সোসাইটির বাসিন্দারা দ্রুত রাস্তায় চলে আসেন।