কালাইয়ে চুরি রোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার ৪ নং উদয়পুর ইউনিয়নে কালাই থানার আয়োজনে চুরি, মাদক, ছিনতাই, নারী ধর্ষণ ও নির্যাতন রোধে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এই কার্যক্রমের সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অন্যান্যদের মধ্যে কালাই থানার এসআই জব্বার ও ইউসুফ,  ইউপি সদস্য জাহেদুল ইসলাম, আঃ মাজেদ মন্ডল,  বেলাল হোসেন, সরোয়ারদ্দি আকন্দ, মোশারফ মন্ডল ও সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *