জয়পুরহাট-১ আসনে জাতীয় পার্টি প্রার্থী ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  জয়পুরহাট-১ আসনের(জয়পুরহাট সদর ও পাঁচবিবি) জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাবেক সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম হোসেন  মনোনয়ন প্রদান করা হয়েছে।
সোমবার(২৭নভেম্বর)সন্ধ্যায় দিকে জাতীয় পার্টি ঢাকার বনানী কার্যালয় থেকে দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু ২৮৯ আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।এর আগে জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন ।
এলাকাবাসীরা সুত্রে জানান, তিনি পাঁচবিবির একজন কৃতি সন্তান। আমাদের গর্ব। আমাদের অহংকার। নিঃসন্দেহে তিনি একজন সৎ,যোগ্য, পরোপকারী ও নিরহংকারী নামাজি মানুষ। আমরা দেখেছি, গরিব রুগীরা টাকার অভাবে চিকিৎসা করতে না পারলে তিনি তাদের বিনা মূল্যে  চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
মনোনয়ন পেয়ে সাবেক সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম হোসেন বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ জয়পুরহাট বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিপদগ্রস্ত বিভিন্ন গরিব মানুষকে সাধ্যমত সহযোগিতা করেন।এমনই একজন দিল দরিয়া মানুষ। আমরা তার সফলতা কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *