মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুরঃ নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউএনও’র সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,দৈনিক মহাদেবপুরের খবর এর সম্পাদক ও প্রকাশক এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী,প প কর্মকর্তা খুরশেদুল ইসলাম, কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, ওসি হাশমত আলী,চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, রামপ্রসাদ ভদ্র,ইনামুল হক, আবু হাসান,সাংবাদিক বরুন মজুমদার,লিয়াকত আলী,সাখাওয়াত হোসেন, মাসুদ রানা,জামাত ইসলামের আমির আব্দুল আজিজ সুমন, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান,আমিনুল হক,বেলাল হোসেন,বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা শাখা নেতা মা:আরিফুল ইসলাম প্রমুখ।
আইন-শৃঙ্খলা সভায় প্রাণবন্ত আলোচনায় উঠে আসে, মাদকের বিরুদ্ধে সৌচ্চার, যানজট নিরসন,মাহে রমজানে সিন্ডিকেট বন্ধসহ বিভিন্ন আলোচনা সমালোচনায় মুখরিত হয়ে ওঠে।