খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে মাগুরা জেলা পুলিশের মসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
০৫-০২-২০২৩ রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম-সেবা (বার) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলার সাফল্যে মাগুরা জেলার শ্রীপুর থানা টানা তৃতীয় বারের জন্য শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়। একই সাথে আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় টানা তৃতীয় বারের জন্য শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম। শ্রেষ্ঠ চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম অপরাধ দমনে পরপর ৩ মাস জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরস্কার পেয়েছেন পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম-সেবা (বার) এর কাছ থেকে।
এছাড়াও শ্রীপুর থানার এসআই নয়ন বিশ্বাসকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ঘোষণা করেন। সভা শেষে মাগুরা জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ জাব্বারুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাগুরা পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ কামরুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজিম উদ্দিন আল-আজাদ। সভা শেষে মাগুরা জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ জাব্বারুল ইসলামকে শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়। নিজের অনুভূতি জানিয়ে মোঃ জাব্বারুল ইসলাম বলেন, শ্রীপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত ২৯ সেপ্টম্বর ২০২২ যোগদান করি। শ্রীপুর থানায় যোগদানের পর টানা তৃতীয়বারের মতো আমার এ অর্জন। এর সঙ্গে আমার সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের সহযোগিতা জড়িত রয়েছে। এ সময় অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন ওসি মোঃ জাব্বারুল ইসলাম।