যৌথ অভিযানে ১৮২ বোতল ফেনসিডিলসহ আটক ৩, মোটরসাইকেল জব্দ

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেনসিডিল এবং ১টি মোটরসাইকেলসহ তিন চোরাচালানিকে আটক করা হয়েছে।
​বুধবার (২৯ জুলাই) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​আটককৃত ব্যক্তিরা হলেন— বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত মসিউর রহমানের ছেলে মোঃ বাপ্পা হোসেন (৩১), মৃত বজলুর রহমানের ছেলে মোঃ বাবুল হোসেন (৫৫) এবং একই গ্রামের মোঃ শাহিন (৩০)।
​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি ও র‍্যাবের একটি যৌথ টিম দৌলতপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৮২ বোতল ভারতীয় মাদক ও পা কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তিনজনকে হাতেনাতে আটক করে।
​তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *