ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি : ‎ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোন কমিটি।

‎সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সমিতির সভাপতি সরদার আমিন নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হকের নেতৃত্বে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ জোনাল সেটেলমেন্ট অফিসারের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন।

‎‎স্মারকলিপি প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে চলতি বছরের নভেম্বর মাসের আসন্ন মৌসুমে মাঠপর্যায়ে নিয়োগ নিশ্চিত করাসহ মাঠকাজের নানা বিদ্যমান সমস্যা ও সংকট তুলে ধরা হয়।
‎জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদ নেতাদের সার্বিক দাবিসমূহ গুরুত্বসহকারে শোনেন এবং তাঁর পক্ষ  থেকে সব ধরনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে নেতৃবৃন্দ সদর সহকারী সেটেলমেন্ট অফিসার ও কারিগরি উপদেষ্টা শওকত আলীর সাথেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
‎‎স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোন কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম ছাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর মানিক মিয়া, অর্থ সম্পাদক দুলাল মিয়া, দপ্তর সম্পাদক মুহিবুর রহমান ও প্রচার সম্পাদক সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।
‎‎এছাড়াও নির্বাহী সদস্য বুরহান উদ্দিন, ফজলুল হক, মকবুল আলী, সুবাস দাশ, সাকের আহমদ, এস এম জহিরুল ইসলাম, ফারুক মজুমদার, শওকত হাসানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *