রায়হানুজ্জামান দিপু এক নজরে সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক পরিচিত নাম রায়হানুজ্জামান দিপু। দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা, সামাজিক দায়বদ্ধতা এবং সততার কারণে স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে তার এক আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বর্তমানে তিনি বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক ক্রীড়া, ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে যুক্ত থেকে সমাজের সেবা করে যাচ্ছেন।
আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন এই দূরদর্শী ও জনপ্রিয় নেতা রায়হানুজ্জামান দিপু। এক নজরে সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব তিনি শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নন, বেনাপোলের ক্রীড়া ও সামাজিক অবকাঠামো গড়ে তুলতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন: বেনাপোল পৌর যুবদলএর সদস্য সচিব বেনাপোল বলফিল্ড ঈদগাহ ময়দানের যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল কবরস্থান কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক, বাইতুল মামুর জামে মসজিদ যুগ্ম সাধারণ সম্পাদক, ফাতেমা রহিম এতিমখানা যুগ্ম সাধারণ সম্পাদক, দিশারী পাবলিক স্কুল সহ-সভাপতি, খাদিজাতুল কোবরা মহিলা কওমী মাদ্রাসা উপদেষ্টা/পরিচালনা পর্ষদের সদস্য, বেনাপোল ক্রীড়া সংস্থা/সংগঠন: ক্রীড়া অনুরাগী ও সাংগঠনিক নেতৃত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি ও দূরদর্শী মূল্যবোধ এলাকায় একজন শিক্ষানুরাগী, পরিচ্ছন্ন ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে দিপুর বেশ সুখ্যাতি রয়েছে।
রাজনৈতিক বা সামাজিক মতভেদের ঊর্ধ্বে উঠে তিনি এলাকায় হিংসা ও বিভেদ দূর করতে সদা সচেষ্ট। “ধর্ম যার যার, সমাজ ও সম্প্রীতি সবার”— এই নীতির ওপর ভিত্তি করে তিনি হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। তার মতো নিরহংকারী ও মার্জিত স্বভাবের রাজনৈতিক ব্যক্তিত্বের কারণেই আজ ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ—সবার কাছেই তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
রাজপথের আপসহীন সংগ্রাম ও বলিষ্ঠ ভূমিকা ছাত্রজীবন থেকেই সততা ও নিষ্ঠার সাথে রাজনীতিতে যুক্ত হন রায়হানুজ্জামান দিপু। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম দমন-পীড়ন, নির্যাতন ও রক্তচক্ষুকে তোয়াক্কা না করে তিনি রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শত প্রতিকূলতা ও হুমকির মধ্যেও তিনি স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। যেকোনো রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সবসময় বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। ৩ নম্বর ওয়ার্ডবাসীর প্রত্যাশা বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই দিপুর মূল লক্ষ্য।
স্থানীয়দের মতে, সৎ, সাহসী ও জনবান্ধব নেতা হিসেবে রায়হানুজ্জামান দিপু কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *