শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দ্যোতনা সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠানটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় যশোর ইনস্টিটিউট এর নাট্যকলা সংসদে দ্যোতনা সাহিত্য পদক-২০২৬ প্রদান, কৃতি শিক্ষার্থী, গুণী শিক্ষক ও লেখক সংবর্ধনা এবং দ্যোতনা সাহিত্য পরিষদ এর মুখপত্র “দ্যোতনা” লিটল ম্যাগাজিন উন্মোচন করা হয়েছে। এ বছর গুণী লেখক ও গবেষক হিসেবে কবি মুহম্মদ শফি দ্যোতনা সাহিত্য পদক-২০২৬ এ ভূষিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোর জেলা পরিষদের প্রকাশক দেলোয়ার হোসেন খোকন পদকপ্রাপ্ত গুণীজনকে ক্রেস্ট, সনদ এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন।
প্রতিষ্ঠানের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক প্রফেসর ড. সন্দীপক মল্লিক, লেখক ও গবেষক কবি আবুল কালাম আজাদ, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি ডা. মোকাররম হোসেন, নাট্যকলা সংসদের সম্পাদক নাট্যকার আলমগীর হোসেন বাবু, শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি টিপু সুলতান, কবি ও প্রাবন্ধিক তাপস মজুমদার, মানব মণ্ডল, কবি রাশিদা আখতার লিলি, কবি সুরাইয়া শরীফ, অধ্যাপক নার্গিস খন্দকার, কবি গাজী শহীদুল ইসলাম, কবি এম এ কাসেম অমিয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্যোতনা সাহিত্য পরিষদের সহ সম্পাদক কবি রেবেকা টপি।
কবি ও গবেষক শাহরিয়ার সোহেল শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হওয়ায় এবং কবি ও শিক্ষক বাগবুল মাহবুব “কবি ফররুখ আহমদ স্মৃতি পদক” পাওয়ায় তাদেরকে ফুল ও উত্তরীয় প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন আমন্ত্রিত অতিথিসহ প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সবাইকে উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেন।
অনুষ্ঠানে কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি মো. গোলাম মোস্তফা, কবি বাবলু মাহবুব, কবি বাগবুল মাহবুব, কবি রাবেয়া খানম, কবি রকি মাহমুদ, সহকারী অধ্যাপক, লেখক আর কে ঘোষ, কবি আবু রায়হান, কবি সেলিম আক্তার, পরেশ চন্দ্র দেবনাথ, এম এম নজরুল ইসলাম, বাবর বাঁধন, এড. মাহমুদা খাতুন, সানজিদা ফেরদৌস প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে লেখক, কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত ও কবিদের মিলন মেলায় পরিনত হয়। পরিশেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ ও আগামী দিনের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।