নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বুধবার ১৯ আগস্ট দুপুরে নওগাঁ জেলা শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও নওগাঁ জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। শোভাযাত্রাটি নওগাঁ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা ও খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল ও জাহাঙ্গীর আলম গুলজার, শামীম নূর আলম শিপলু, মাহমুদ, তাতু, তাজু, প্লাবন, তুহিন, নূর নবী, শিমুল, সৌরভ, মুন্না ও কৌশিক সহ অন্যরা। শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপন এবং শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতাসহ ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *