হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা : গত রবিবার,১৬ আগস্ট ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শোকাবহ আগস্ট স্বরনে মাসব্যাপী সম্মানীত কর্ম সুচির অংশ হিসেবে শেষ দিন এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বীর মুক্তিযোদ্ধা,বাকসু”র সাবেক জিএস ও বিশিষ্ট কলামিস্ট ড.প্রদিপ রজ্ঞন করের সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও পূর্বাচল আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত অধ্যাপক ড.আব্দুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, বীর মুক্তিযোদ্ধা শওকাত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবুল, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি.বীর মুক্তিযোদ্ধা উলফাত মোল্লা, বিএম জাকির হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মাদ বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর, কক্ষপথ “৭১-এর সভাপতি এডভোকেট জাকির এইচ মিয়া, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান,আওয়ামী লীগ নেতী জেসমিন আক্তার কহিনুর, ইউটিউব চ্যানেল হোস্ট ও সাংবাদিক ড. সেলিনা আফরিন রিতা, আওয়ামী লীগ নেএী রিনা আবেদীন,ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার বিশিষ্ট সাংবাদিক এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ, দিল্লির বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ,সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু,আব্দুল্লাহ আল ইসলাম, শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল,সাধারণ সম্পাদক কায়কোবাদ খান,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, মনজুর চৌধুরী, শেখ জামাল হোসেন,টি মোল্লা, দেলওয়ার হোসেন মোল্লা, শাখাওয়াত বিশ্বাস, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপটারের সভাপতি শাখাওয়াত আলী, এডভোকেট মোহাম্মাদ আলী বাবুল ।সেমিনারে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ,, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ , শাহ সেলিম আহমেদ, আকবর মালেক, মাসুদ সিরাজী, গুলজার.ড.আবদুল ওয়াহাব জোয়ারদার, মোঃনূর উদ্দিন তারেক এইচ চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, হেলাল মিয়া, একে চৌধুরী,মাহমুদ আহমেদ মজনু,খসরুর আলম খসরু, সাগর মোঃসানু, রুমানা আক্তার,শাহ মাহিন,জাবেদ সিরাজ,নূরুল ইসলাম, সাংবাদিক সোহেল চৌধুরী, শেখ জামাল হোসেন, হেলাল উদ্দিন, সংগীত শিল্পী সবিতা দাস, সাইয়িদ মজিবুর রহমান, আইয়ুব চৌধুরী, লুৎফুর রহমান হিমেল, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল,রায়হান উদ্দিন, মনির উদ্দিন, এসএম কয়ছরনদামান, বাহিনুল হুদা প্রধান, আলী হোসেন গজনবী, সাংকৃতিক সংগঠক সাবিনা হাই উর্মী, এডভোকেট আবু বকর সিদ্দিকী খান তুষার, শাহীন কামালী, হুমায়ুন আহমেদ, শহিদুল ইসলাম. রিটন সরকার,আহমেদ এন আবির, আলিম উদ্দিন, জালাল আহমেদ, আলমগীর হোসেন,কামাল পাশা, ফজলুর রহমান, নূরুল তালুকদার, আমিনুল হোসেন,সরওয়ার হোসেন, জাহাঙ্গীর এইচ মিয়া, সিরাজ উদ্দিন আহমেদ, আব্দুল খালেক, মিজানুর চৌধুরী, আবুল বাশার জুয়েল, আসমা আক্তার, শাখাওয়াত চৌধুরী, মাহমুদুর রহমান,আবুল কালাম আজাদ,মো।জাহেদুল ইসলাম, শাহাদত রনি, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়াপ্রমুখ সম্মানিত অতিথি হিসেবে কবিতা আবৃত্তি করেন নিউইয়র্ক সিটির শিক্ষক হাসান আল আব্দুল্লাহ ও শিক্ষক কবি নাজনীন শিমন ।সভার শুরুতে-১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চারনেতা হত্যা , ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ, ২০০৪ -এর গ্রেনেড হামলায় নিহত,২০২৪ -এর মেটিকোলাস ডিজাইন এর মাধ্যমে জজ্ঞী ও সন্ত্রাসী হামলায় নিহতসহ আজ পর্যন্ত সকল গনতন্ত্রীক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।অনুষ্ঠানে সবাইকে চা-চক্রে আপ্যাঋন করা হয়।সেমিনার এর শুরুতে পরদায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভিডিও ভাষন বাজিয়ে উপস্থিত সবাইকে দেখানো হয়েছে । সংগঠনের মাসব্যাপী কর্মসূচি মাঝে ১ আগস্ট, ৫ আগস্ট ও ১০ আগস্ট জ্যাকসন হাইটসের ডাইভাসিটি প্লাজায় র্যালী প্রদর্শন করা হয় ।