বঙ্গবন্ধু স্মরণে ২৩ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহতদের স্মরণে আগামী ২৩ আগস্ট ২০২৬, রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শোকসভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার।

অনুষ্ঠানটি হবে জুইশ সেন্টার, 37-06 77th Street, Jackson Heights, NY 11372-এ।

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার বঙ্গবন্ধু স্মরণে আয়োজিত এ শোকসভায় প্রবাসী বাঙালি পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু পরিবার যুক্তরাষ্ট্রের সভাপতি,একুশে পদক বিজয়ী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ।বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও গুণীজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অনুষ্ঠানে তাঁদের জীবন, আদর্শ ও বাঙালির স্বাধীনতা সংগ্রামে অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে বাপসনিউজকে সংশিষ্টরা জানিয়েছেন।

শোকসভায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন বিশিষ্ট সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী, যুক্তরাষ্ট্র যুব লীগ নেতা তানভীর শাহীন, বাপ্পী সোম ও রাজধানীতে উদ্দিন হীরা এবং তাঁদের দল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশিতব্য ‘অনির্বাণ’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের এ আয়োজন সফল করতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করেছেন আয়োজকরা। অনুষ্ঠানে সবাইকে পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজনে রয়েছেন বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার। আমন্ত্রণে রয়েছেন সংগঠনের সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সাংবাদিক সুব্রত তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *