সহকারী রাজস্ব কর্মকর্তাকে লাথি ও কিল-ঘুষি: বেনাপোল কাস্টমস জয়েন্ট কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ, রাজস্ব হারাচ্ছে সরকার

বেনাপোল  প্রতিনিধি, :: বেনাপোল কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার সরফুউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অধীনস্থ কর্মকর্তাকে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে। দায়িত্ব অবহেলার অজুহাতে তিনি আরমান নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে প্রকাশ্যে লাথি ও কিল-ঘুষি মেরেছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ৯টার সময় এ ঘটনা ঘটে।  কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট সূত্রে জানা যায়, জয়েন্ট কমিশনার সরফুউদ্দিন ঘটনাটি চলাকালে কোনো প্রকার কারণ দর্শানো বা জবাবদিহিতার সুযোগ না দিয়েই আরমানের ওপর চড়াও হন। তবে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা জানান, আরমান তার নির্ধারিত দায়িত্বেই নিয়োজিত ছিলেন—কমিশনারের নির্দেশে অন্য একটি স্থানে দায়িত্ব পালন করছিলেন তিনি। কোনো কিছু যাচাই না করেই এ ধরনের শারীরিক নির্যাতন চালানোয় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
​এদিকে কাস্টমসের একাধিক ব্যবসায়ী ও আমদানিকারক অভিযোগ করে জানান, জয়েন্ট কমিশনার সরফুউদ্দিনের স্বেচ্ছাচারী আচরণ ও খামখেয়ালিপনার কারণে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ব্যবসায়ীদের মতে, তার হয়রানি ও অযৌক্তিক সিদ্ধান্তের ফলে অনেক ব্যবসায়ী এ বন্দর ছেড়ে অন্য বন্দরে পাড়ি জমাচ্ছেন। এতে করে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব উপার্জন থেকে বঞ্চিত হচ্ছে।
​একজন দায়িত্বশীল কর্মকর্তা কর্তৃক অধীনস্থ কর্মীকে লাঞ্ছিত করার এ নজিরবিহীন ঘটনার সঠিক তদন্ত এবং বেনাপোল বন্দরের স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *