হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা : বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্কে আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন কুনু–ফিরোজ প্যানেলের পক্ষে বৃহত্তর কুমিল্লাবাসীর ব্যাপক ও ঐক্যবদ্ধ সমর্থন প্রকাশ পেয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী কুমিল্লাবাসী প্যানেলটির প্রার্থীদের সমর্থন জানিয়ে নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গত রবিবার,৪ অক্টোবর ২০২৬,সন্ধ্যার পর থেকেই অনুষ্ঠানস্থলে বৃহত্তর কুমিল্লাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। একপর্যায়ে হলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমর্থকদের স্লোগান ও করতালিতে পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। আয়োজকদের দাবি, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কুনু–ফিরোজ প্যানেলের পক্ষে বৃহত্তর কুমিল্লাবাসীর এই সমর্থন নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।
মতবিনিময় সভায় বৃহত্তর কুমিল্লার পক্ষ থেকে কুনু–ফিরোজ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রার্থী সৈয়দ গৌছুল হোসেন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক প্রার্থী মোরশেদ আলম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক প্রার্থী বি মেহের চৌধুরী এবং কার্যকরী সদস্য প্রার্থী সিদ্দিক পাটোয়ারী, প্রফেসর মো. আব্দুল বাছির ও মোহাম্মদ কাউছার আলমের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়।
আলোচকরা বলেন, বৃহত্তর কুমিল্লাবাসী ঐক্যবদ্ধভাবে কুনু–ফিরোজ প্যানেলের পক্ষে মাঠে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, ভোটারদের ব্যাপক সমর্থনে এই প্যানেল বিজয়ী হবে এবং বাংলাদেশ সোসাইটির কার্যক্রমে নতুন পরিবর্তনের সূচনা হবে।
বক্তারা বাংলাদেশ সোসাইটির অতীত কার্যক্রম নিয়েও বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উত্থাপন করেন। তাদের বক্তব্যে সোসাইটির অর্থব্যবস্থাপনা, কবর বিক্রি, ভবনসহ বিভিন্ন খাতে ব্যয়ের হিসাব নিয়ে সদস্যদের মধ্যে যে প্রশ্ন রয়েছে, নির্বাচনের মাধ্যমে তার জবাব দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, অতীতে মিথ্যা তথ্য ও প্রশ্নবিদ্ধ ব্যয়ের মাধ্যমে সোসাইটির সদস্যদের অর্থের অপব্যবহার করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।
বক্তারা বলেন, আগামী ২৫ অক্টোবরের ২০২৬,রবিবার নির্বাচন শুধু একটি কমিটি নির্বাচনের বিষয় নয়; এটি বাংলাদেশ সোসাইটির ভবিষ্যৎ পরিচালনা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও সদস্যদের প্রত্যাশা পূরণের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। তারা কুমিল্লাবাসীসহ সব ভোটারকে ঐক্যবদ্ধভাবে কুনু–ফিরোজ প্যানেলের পক্ষে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী দুলাল বেহেদু, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি মইনুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অব ট্রাস্টির সদস্য- এডভোকেট জামাল আহমেদ জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরোও বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন খান মিতা , বর্তমান কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরীসহ বৃহত্তর কুমিল্লাবাসীর নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটিকে আরও শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর সংগঠনে পরিণত করতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই কুনু–ফিরোজ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার জন্য তারা ভোটারদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং অতিথিদের মাঝে বক্তব্য রাখেন এমদাদুল হক কামাল, মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, আমিনুল ইসলাম চৌধুরী, জহিরুল ইসলাম মোল্লা, মো. অলিউল্লাহ আতিকুর রহমান, মো. সাইদুর রহমান সাইদ, মো. বদরুল হক আজাদ, মো. রুহুল আমীন সরকার, সৈয়দ মো. শওকত, নাদির আইয়ুব, হাজী আলী আক্কাছ, মঞ্জুরুল ইসলাম হারুন, মামুন মিয়াজী, আবুল বাশার মিলন, শামসুদ্দিন শামীম, জাকির হোসেন, মো. আলমগীর সরকার, মো. ইদ্রিস আলী, মির্জা মোহাম্মদ দোস্তগীর, শাহিনুর রহমান সানি, মো. কে. ভূঁইয়া, ইয়ার আহমেদ পাটোয়ারী, হাজী আবু তাহের ভূঁইয়া, কাজী আবু নাছের, কে এম কামরুল আহসান, মো. কবির হোসেন, মো. জাহাঙ্গীর আলম সরকার, আবুল খায়ের আখন্দ, কাজী আসাদ উল্লাহ, শাহজাহান সিরাজী, মোস্তফা কামাল ইমাম, মো. এমদাদুল হকসহ বৃহত্তর কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজুল হক জামাল, ওয়াসীম উদ্দিন ভূঁইয়া, মো. আলমগীর হোসেন, এস.এম. ইলিয়াছ উদ্দিন, মাস্টার সিরাজুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম লিটন, সোহেল গাজী, বিপ্লব, মো. জসিম উদ্দিন, মো. লুৎফর রহমান চুন্নু, মো. মামুন মজুমদার, মো. নিয়াজ মোরশেদ, মো. আবু বকর, মো. আবু তাহের, মো. মোরশেদ আলম, মো. ওসমান ফারুক, মো. আব্দুর রহিম, মো. ফয়েজ আহমেদ, কাউসার আহমেদ, মো. দ্বীন ইসলাম, ইঞ্জিনিয়ার মইনুদ্দিন মিয়াজী, মো. দবীর হোসেন শামীম, মো. জহিরুল হক, আব্দুল হান্নান, মো. আবুল হোসেন, মো. শহীদ উল্লাহ, বাবু সরকার, মো. আল আমিন, মো. আলম, মামুন সরকার, ওলিউর রহমান নিপু, মো. রাকিব উদ্দিন, মো. সোহেল, মো. জাকির হোসেন সরকার, আব্দুল হান্নান ভূঁইয়া, বাছেদ ভূঁইয়া, সাইদুজ্জামান রিংকু, ইফতি আজম, মো. মোশাররফ হোসেন, শামীম আহমেদ, মো. জালাল হোসেন, মো. ইয়াসিন আরাফাত, মো. রাসেল হাসান, শামিম ইমাম, আনোয়ারুল হক সুজম, রেজাউল করিম রুমান, সোহেল রানা ইমন, ইসহাক টিপু, সাঈদ আহম্মেদ ইমরান, নাজমুল হাসান পায়েল, কাজী হাসনাত, মো. শরিফ আহমেদ, অপু, মো. ইলিয়াছ, মো. রিফাত উল্লাহ, এইচ এম মিজানুর রহমান, মো. সালাহউদ্দিন, সাইদুল ইসলাম রিয়াদ, কাজী তোফায়েল ইসলাম ও মো. ইউনুস সরকার।
সবশেষে বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ বৃহত্তর কুমিল্লাবাসীর আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্যানেলের প্রচার ও মতবিনিময় সভা ইতোমধ্যে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় জোরদার হয়েছে। এর মধ্যে বৃহত্তর কুমিল্লাবাসীর এই বড় সমাবেশ কুনু–ফিরোজ প্যানেলের নির্বাচনী প্রচারে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি।