যশোর সীমান্তে সাড়ে ১১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

​বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তের বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিক্স ও বিভিন্ন খাদ্যপণ্যসহ ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

​জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৫টি শাড়ি, ২০টি কম্বল, ১৬টি চাদর, ৫৭৫টি কসমেটিক্স সামগ্রী, ০.৫ কেজি জিরা, ১৫ প্যাকেট ফুসকা, ০৭ কেজি কিসমিস, ০১ কেজি আমসত্ত্ব ও ২৮ পিস চকলেট।

​যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *