র‍্যাবের অভিযানে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজন আসামি গ্রেফতার

মোঃ সহিদুল ইসলাম (মুকুল), কুষ্টিয়াঃ ১৫ এপ্রিল ২০২৩ তারিখে র‍্যাব- ১২ সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার মোঃ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি অভিযান দল বিকাল আনুমানিক ৪ঃ৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-১০ তারিখ ৫ এপ্রিল ২০১৩ জিআর-১৪১/১৩ ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯( ১) এর ১(ক) এর ০৫ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুল হাসান ঝন্টু ( ৪৫) পিতা মৃত ইন্তাজ উদ্দিন শেখ সাং দক্ষিন মুল গ্রাম থানা কুমারখালী জেলা কুষ্টিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২ সিপিসি ১ কুষ্টিয়াকে তথ্য দিন সন্ত্রাস অস্ত্র ও জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *