অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করলেন এমপি ফজলে হুদা বাবুল 

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলেন নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে তিন ব্যান্ডিল করে ঢেউ টিন, কম্বল ও নগদ নয় হাজার করে টাকা বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের দূর্যোগ ও ত্রাণ শাখা থেকে এসব বরাদ্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও মো. আরিফুজ্জামান, পিআইও গোলাম রাব্বানী, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিণ আন্ধারকোঠা মৎস্যজীবী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচ পরিবারের বাড়িঘর, আসবাবপত্র, হাঁস মুরগি সবকিছু ভষ্মিভূত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *