মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: আগামী নির্বাচনে জয়ী হয়ে শান্তি স্বস্তি ওউন্নয়নের শার্শা গঠন করা হবে।দলমত নির্বিশেষে সকল মানুষ সকল সম্প্রদায়ের মানুষকে সন্মান করা হবে। বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকার যে ভাবে মানুষকে অন্যায় ভাবে নির্যাতন করেছে মানুষ বিএনপিকে ভোট দিয়ে সে নির্যাতন থেকে পরিত্রান চায়। কথাগুলো বললেন আগামি ত্রায়োদশ জাতিয় নির্বাচন উপলক্ষে বাহাদুরপুর বাজারে পথসভায় সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
বৃহস্পতিবার (২৩অক্টাবর) বিকাল ৪ টার সময় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, আজ স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম মাথাচড়া দিয়ে উঠেছে। ওই ৭% মানুষের দল রাষ্টের মধ্যে মিথ্যা গুজব ছড়িয়ে রাষ্ট ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। আপনারা মনে রাখবেন আগামী দিনের এদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। এদেশকে সঠিক ভাবে পরিচালনা করতে তারেক রহমানের বিকল্প কিছু নাই। মানুষ সুখে শান্তিতে বসবাস করতপ পারবে তা একমাত্র বিএনপি নিশ্চিত করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্মআহবায়ক ইমদাদুল হক ইমদা, বাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
এর আগে তিনি বাহাদুরপুর মরহুম নেতা কর্মীদের কবর জিয়ারত করেন।