কেশবপুরে বিএনপি নেতা সাবেক কাউন্সিলর বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার:খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত আলোচনায় আফজাল হোসেন বাবু দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধন্যবাদ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

এসময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার তথ্যটি জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *