শামীম আখতার, (যশোর) কেশবপুর: যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি তবিবুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি হাজী রুহুল কুদ্দুস, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, কেশবপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম প্রমুখ।
প্রস্তুতি সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হবে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা পাবলিক ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমম্বয়ে প্রভাতফেরী। সকাল ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সকাল ১০টায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পরে উপজেলা শিশু একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্নয়ে সল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।