জামাত ইসলামের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরীহ জনগনকে ঘুমান্ত অবস্থায় হত্যা করে: নুরুজ্জামান লিটন

মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি: সন্ত্রাস, চ্াঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক শার্শা গড়তে  যশোর ৮৫ শার্শা-১ আসন এর ধানের শীষ এর প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন শার্শা ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে ব্যাপক গনসংযোগ ও পথসভা করে। বুধবার (৪ জানুয়ারী) সকাল ৮ টা থেকে এই গনসংযোগ করেন।

ধানের শীষ এর প্রার্থী নুরুজ্জামান লিটন, শার্শার যাদবপুর, ইসলামপুর, কুলফালা গ্রাম সহ কয়েকটি গ্রামে গনসংযোগ ও ধানের শীষের লিফলেট বিতরন করেন। এসময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, আজ আপনারা দেখছেন স্বাধীনতা বিরোধী একটি চক্র জামাত ইসলাম নামে সংগঠনটি গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের মিথ্যা ভন্ডামী কথা বার্তা বলে ভোট নেওয়ার অপচেষ্টা করছে। আপনারা জানেন যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র বাঙালীদের নির্বিচারে হত্যা করে তখন এই জামাত ইসলাম দলটি ওই হানাদার বাহিনীদের সহযোগিতা করেছিল। তারা আমাদের মা- বোনদের ধরে নিয়ে ওই পাষন্ডদের হাতে তুলে দিয়েছিল। তারা নির্মম নিষ্ঠুর ভাবে নির্যাতন করেছিল আমাদের মা বোনদের।

লিটন বলেন, জুলাই সনদ অনুযায়ী আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন। কারন জুলাই সনদকে আমাদের সন্মান করতে হবে। আপনারা জানেন সারা দেশে ২৪ এর আন্দোলনে প্রায় ১৪ শত লোক শহীদ হয়েছে। যারা জীবন উৎসর্গ ও আত্নত্যাগ করেছেন সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই ভোর থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গনভোটে হ্যাঁ এর পক্ষে সকলে ভোট দেবেন।
তিনি আরো বলেন কৃষক ও নারীদের কল্যাণে,  আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি মতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সূদসহ ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেয়া হবে।এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সমতা ও অধিকার নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *