ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) যশোর-৮৫ শার্শা-১ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারনার জন্য আনন্দ মিছিল করেছে। বুধবার ( ২২ জানুয়ারী) বিকাল ৪ টার সময় বেনাপোল বল ফিল্ড থেকে এ আনন্দ মিছিল বের হয়।  মিছিলটি বেনাপোল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিএনপির কার্যালয়ে এসে  এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, আজ আমাদের আনন্দর দিন। আগামি ১২ ফেব্রয়ারী হতে চলেছে দীর্ঘদিন পর একটি গ্রহনযোগ্য নির্বাচন। আপনারা সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ও তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন করে  এবং তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপিকে সরকার গঠন করতে সহযোগিতা করবেন।

তিনি বলেন ধানের শীষ কেবল একটি প্রতীক নয়। এটি এদেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন। দীর্ঘদিন ধরে এদেশের মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবার ব্যালটের মাধ্যেমেই তারা সেই অধিকার পুনরুদ্ধার করবে। কারন আমাদের নেতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ছিলেন  গনতন্ত্রে বিশ্বাসী। এর আগে এরশাদ  ফ্যাসিষ্ট আওয়ামীলীগ গনতন্ত্র ধ্বংস করেছে আর আমাদের নেত্রী গনতন্ত্র পুনরুদ্ধার করেছে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার একটি  অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। আর সেই নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করে দেশে সরকার গঠন করবে।

বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত বলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও ধানের শীষের কান্ডারী নুরুজ্জামান লিটন এর সুযোগ্য নেতৃত্বে এই অবহেলিত জনপদ একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি সাহাবুদ্দিন, শার্শা উপজেলা যুবদলের  আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক  শহীদুল ইসলাম শহীদ, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বিএনপি নেতা মফিজুর রহমান স্বজন, সাবেক পুটখালী ইউনিয়ন এর চেয়ারম্যান হাবিবুর রহমান হবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *