ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল পেট্রাপোল পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ থাকবে

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৭ সাল থেকে এ পথে পাসপোর্টধারীরা যাতায়াত শুরু করে। ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কখনোই এই চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়নি। ঝড়বৃষ্টি কিংবা করোনা মহামারির সময়ও এই পারাপার অব্যাহত ছিল। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করার ল্েয সরকার প্রথমবারের মতো এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনের দিন কঠোর নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্বাচন উপলে পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ থাকবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন বলেন, সরকারের প থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে একদিনের জন্য ইমিগ্রেশন বন্ধ থাকবে। শুক্রবার ভোর ৬টার পর থেকে যাতায়াত পুনরায় স্বাভাবিক হবে।তিনি আরও জানান, অন্যান্য সময় অসুস্থ যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রাখা হতো, কিন্তু এবার পুরোপুরি বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনার একটি চিঠি তার দপ্তরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *