নওগাঁয় গোয়েন্দা শাখার প্রধানদের নিয়ে মত বিনিময়ে এসপি তারিকুল ইসলাম 

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১৫জানুয়ারী)পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ইনচার্জসহ সকল অফিসার ও ফোর্সদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মতবিনিময় সভায় তিনি জেলা পুলিশের গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ডাকাত, দস্যু, মাদক চোরাকারবারি, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা কঠোর হাতে দমন করার জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *