নারী সমাজের শত্রু শিবির-জামায়াত : মোমিন মেহেদী

হালিমা খাতুন সদস্য, মিডিয়া সেল: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রথমে ঢাকা বিশ^বিদ্যালয়কে ‘বেশ্যাখানা’ আর এখন প্রায় ৩ কোটি চাকুরীজীবী নারীকে ‘পতিতা’ বলে তারা প্রমাণ করেছে নারী সমাজের শত্রু শিবির-জামায়াত। তারা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণাতেও সিদ্ধহস্ত বিধায় আগে আওয়ামী লীগ-ছাত্রলীগের লুঙ্গীকে ব্যবহার করেছে আর এখন ইউনূস সরকারকে ব্যবহার করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।
১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে জাতীয় শিক্ষাধারার সদস্যদের মাঝে ‘ভাষা উপহার’ প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নারী সমাজের চিরশত্রু এই জামায়াত একাত্তরে লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি করেছে। ছাত্র সংঘ থেকে ছাত্র শিবিরে পরিণত হওয়া এই সংগঠনটিও কৌশলে নিজেদের হীন সকল কাজ ডাকসুকে কেন্দ্র করে চালিয়ে যাওয়ার লক্ষ্যে কারচুপির আশ্রয় নিয়েছে। এরা ধর্মের আড়ালে অধর্ম চর্চা করে, কারণ এরা আবু জাহেলের উত্তরসূরী; মহানবী (সা.)-এর নয়।

সভায় নতুনধারার শুভানুধ্যায়ী সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মহিদুল মল্লিক, হাশেম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনীতিকে কলুষিত করার অপরাধে যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থকগোষ্ঠি হিসেবে ‘বাংলাদেশ বিরোধী’ সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *