মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর : না ফেরার দেশে চলে গেলেন নওগাঁর মহাদেবপুরের ১১৩ বছরের প্রবীণ ব্যক্তি আজিম উদ্দীন প্রামানিক(আজিম মাস্টার)। শনিবার(১৯জুলাই)সকাল সাতটার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি রেখে গেছেন, অসংখ্য গুনগ্রাহী।
তিনি মহাদেবপুর সর্বমঙ্গলা(পাইলট) উচ্চ বিদ্যালয় এবং জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এর সাবেক সহকারী শিক্ষক ছিলেন।
শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবি মোহাম্মদ আককাস আলী। মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ আসর মহাদেবপুর ডাক বাংলো মাঠে অনুষ্ঠিত হবে। সবাই এই প্রবীণ ব্যক্তির জন্য দোয়া করবেন আমিন।