বগুড়াবাসী উপনির্বাচনে প্রতিনিধিত্ব চান

ডেক্স খবর: বগুড়াবাসী আগামী উপনির্বাচনে বগুড়া-৬ এ জিয়া পরিবারের প্রতিনিধিত্ব চান।

বগুড়াবাসী বগুড়া-৬ (সদর) আসন এখন জেলা রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছাড়ার পর থেকে চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক ও পেশাজীবী মহলে চলছে জোর আলোচনা।

এলাকার কিছু মানুষ মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর পরিবারের কেউ প্রার্থী হলে তা হবে ঐতিহাসিক ও আবেগঘন সিদ্ধান্ত।

সবচেয়ে বেশি আলোচনায়
ডা. জোবাইদা রহমান

অথবা

শর্মিলা রহমান সিঁথি ( সিঁথি’র ক্লিন ইমেজ রয়েছে)

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও তরুণ ভোটারদের অনেকেই মনে করছেন—জাতীয় রাজনীতিতে গুরুত্ব বহন করতে পারেন এমন একজন গ্রহণযোগ্য প্রার্থীই বগুড়ার জন্য সঠিক।

গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই আসন সবসময়ই জাতীয় রাজনীতিতে প্রতীকী গুরুত্ব বহন করেছে।

তাই প্রার্থী নির্বাচন কেবল স্থানীয় নয়, বরং কৌশলগত ও বার্তাবাহীও হওয়া চাই।

সাধারণ জনগনের প্রত্যাশা
১) অবকাঠামো উন্নয়ন
২) কর্মসংস্থান বৃদ্ধি
৩) শিক্ষা ও নাগরিক সুবিধা উন্নয়ন
৪) জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ

বিএনপি বলছে তফসিল ঘোষণার পর রাজনৈতিক বাস্তবতা ও জনমত বিবেচনায় প্রার্থী চূড়ান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *