বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল এলাকায় চোরাচালানি অভিযানে ৫,৩৯,৭০০ টাকার বিদেশী মদ, শাড়ী. শাল চাদর, কম্বল, ঔষধ চকলেট এবং কসমেটিক্স পণ্য উদ্ধার হয়েছে।  মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল ৭ টা থেকে বেলা ৫ পর্যন্ত বেনাপোল শাহজাদপুর ও বেনাপোল আইসিপি এলাকায় অভিযানে এসব পণ্য উদ্ধার হয়। তবে কোন চোরাচালানি আটক হয়নি।

স্থানীয় সুত্র জানায় সীমান্তে কাটাতারের বেড়া থাকায় চোরাই পথে কোন পণ্য তেমন আসে না। এসব শাড়ী শাল চাদর ঔষধ  কম্বল চকলেট পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে উদ্ধার হয়েছে। যার ফলে কোন আসামি নেই।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, নিয়মিত চোরাচালানি অভিযানে এসব পণ্য উদ্ধার হয়। উদ্ধারকৃত পণ্য বেনাপোল কাস্টমস হাউজে জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *