বেনাপোলে বোমা বিস্ফোরনে দুই শ্রমিক আহত

আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের বালুন্ডা গ্রামে বোমা বিস্ফোরনে আব্দুল কাদের (৩৫) ও জাকির হোসেন (৪০) নামে  দুই জন শ্রমিক আহত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার সময় ওই শ্রমিকরা টয়লেট নির্মানের জন্য মাটি খনন করার সময় বিকট শব্দে বিস্ফোরন হয়ে ওই দুই জন শ্রমিক আহত হয়। আহতদের চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতলে নেওয়া হয়েছে।

আহত আব্দুল কাদের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের নুর জাক সরদার এর ছেলে এবং একই গ্রামের আব্দুল বারিক সরদার এর ছেলে জাকির হোসেন।

স্থানীয়রা জানায় বালুন্ড গ্রামের জাকির হোসেন এর  বাড়িতে টয়লেট নির্মানের জন্য মাটি খোড়ার সময়  এ বোমা বিস্ফোরন এর ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে জাতিয় নির্বাচন উপলক্ষে দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্য বোমার এ মজুত রাখতে পারে।

বেনাপোল পোর্ট থানার এস আই রাশেদ আলী জানান, বালুন্ডা গ্রামে মাটি খুড়ার সময় দুইজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে গিয়েছে। তদন্ত সাপেক্ষ বলা যাবে কি ভাবে কি কারনে কারা এখানে বোমা পুতে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *