মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের দক্ষিন- পশ্চিমাঞ্চল রিজিয়ন বিজিবি তাদের উপর দেওয়া অর্পিত দায়িত্ব পালনে নির্বাচনী এলাকা সমুহে সৈনিক মোতায়ন করেছে।
এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারী) সকাল ৯ টার সময় আসন্ন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর ভাবে আয়োজন নিশ্চিত করতে বর্ডারগার্ড বাংলাদেশ স্থানীয় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন বেনাপোল এর আমড়াখালী বিজিবি চেকপোষ্টের যশোর বেনাপোল মহসড়কের উপর।
যশোর ৪৯ ব্যাটলিয়নের বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে বলেন, নির্বাচন কালীন সময়ে নির্বাচন কমিশন যে নির্দেশনা বিজিবির উপর দিয়েছে তা কঠোর ভাবে অনুসরন করা হবে। এবং সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কাজ করবে যাতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য হয়। সকল ভোটার যেন নিরাপদে ভোট কেন্দ্রে উপস্তিত হতে পারে সে লক্ষে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করবে। দেশের দক্ষিন পশ্চিম রিজিয়ন এর দায়িত্বপুর্ন এলাকার ১৮ টি জেলায় ১০৮ টি উপজেলার ৬২ টি সংসদীয় আসনে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। উপজেলা ভেদে সর্বোচ্চ ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে। নির্বাচনী এলাকায় ৯৩ টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবং ১০৮ টি উপজেলায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে।
তিনি আরো বলেন, দায়িত্বপ্রাপ্ত উপজেলাতে ম্যাজিষ্ট্রেট সেনাবাহিনী বিজিবি পুলিশ সমম্বীত ভাবে সরকারের অর্পিত দায়িত্ব পালন করছে। এছাড়া ও সীমান্ত দিয়ে যাতে অস্ত্র গোবারুদ অনুপ্রবেশ রোধ এবং যে কোন নাশকতা রোধে চেকপোষ্ট স্থাপনের মাধ্যেমে নিয়মিত তল্লাশি কেন্দ্র চলমান রয়েছে। যশোর ৪৯ বিজিবি দায়িত্বপুর্ন এলাকায় তিনটি জেলায় ১৬ টি উপজেলার ১১ টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।নির্বাচনী এলাকায় যশোর ৪৯ বিজিবি ১১ টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন ও মোবাইল স্ট্রাইকিং ফোর্স রেখেছে।