বেনাপোল স্থল বন্দরের ক্রেনের তার ছিড়ে একজন নিহত একজন আহত

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দরের  পণ্য আনলোড করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে দুই জন আহত শ্রমিকের মধ্যে একজন মারা গেছে। মঙ্গলবার ( ৭ এপ্রিল)  সন্ধ্যা সাড়ে ৬ টার সময় স্থল বন্দরের টিটিআই মাঠে লোহার সিট নামানোর সময় ক্রেনের দড়ি ছিড়ে শাহজাহান ও সোহেল মারাত্নক আহত হয়। দ্রুত ফায়ার সার্ভিসের গাড়িতে করে নাভারন বুরুজবাগান হাসপাতালে নিলে শাহজাহানকে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন।

নিহত শাহজানাহন বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

বেনাপোল স্থল  বন্দরের ব্যবসায়ি জিয়াউর রহমান জানান, স্থলবন্দরের টিটিআই মাঠে ভারত থেকে আমদানিকৃত পণ্য লোহারসীট ক্রেন দিয়ে নামানোর সময় ক্রেনের দড়ি ছিড়ে দুই জন শ্রমিকের উপর পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে সেখানে শাহজাহানকে মৃত্যু বলে ঘোষনা দেন কর্তব্যরত ডাক্তর।

নাভারন হাসপাতাল থেকে ওসমান নামে একজন ব্যাক্তি বলেন, বেনাপোল স্থল বন্দরে কর্মরত দুই জন আহত শ্রমিক হাসপাতালে আসে। তাদের ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর সাহাজানকে মৃত্যু বলে ঘোষনা দেন।

বেনাপোল ৯২৫  হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহিদ আলী বলেন, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক মারা যায় আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *