মো: আনিছুর রহমান বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল – বাহাদুরপুর সড়কের পাশে একটি বাড়ি নির্মানের নির্মান সামগ্রী রাস্তার উপর রেখে বাড়ি নির্মান করায় ওই নির্মান সামগ্রী নিয়ে সড়ক নির্মান হচ্ছে নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে এরকম সংবাদ প্রকাশ হওয়ায় বেনাপোল পৌরসভা কর্তৃপক্ষ ক্ষোভ প্রকাশ করেছে।
পৌর কর্মকর্তারা বলেন, একটি সংবাদ প্রকাশ করতে গেলে মিথ্যা তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করা নির্বুদ্ধিতার পরিচয়। এতে মানুষের কাছে ওই সকল প্রকাশিত সংবাদ পত্রর গ্রহনযোগ্যতা হারিয়ে ফেলে। এছাড়া এরকম বানোয়াট সংবাদ প্রকাশ করার সময় পৌর কর্তৃপক্ষর কাছে ওই পত্রিকার বেনাপোল সংবাদাতা কোন বক্তব্য ও নেন নাই। আমরা এসব অপসাংবাদিকতার নিন্দা জানাই।
বেনাপোল পৌর সভার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, পৌর সড়ক নির্মান কাজ চলছে। আর ওই সড়কের পাশে রমজান নামে এক ব্যক্তির বাড়ি নির্মান এর কাজ চলছে। তিনি বাড়ি নির্মানের খোয়া ও বালি পৌরসভার সড়কের উপর রাখে। এটাকে নিয়ে যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকায় বেনাপোল পৌরসভায় উন্নয়নের নামে হরিলুট শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশ করে। তিনি স্থানীয় গনমাধ্যম কর্মীদের বিষয়টি সরেজমিনে ডেকে দেখান এবং অভিযোগ করেন।
সড়কের উপর রাখা নির্মান সামগ্রী কার যাচাই করলে রমজান বলে আমার আপনারা দেখতে পারছেন না আমি নিয়ে কাজ করছি। আমার বাড়ির সামনে অতিরিক্ত জায়গা না থাকায় আমি সড়কের এক পাশে বালি খোয়া রেখে কাজ করছি। তাছাড়া আমার এ নির্মান সামগ্রীও এক নম্বর। এত বড় ডাহা মিথ্যা কথাকে আমরা কি বলব ভাষায় প্রকাশ করতে পারছি না।