মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: শার্শার চটকাপোতা গ্রাম থেকে ১২১ বোতল ফেনসিডিল সহ সুমন আলী (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। বৃহস্পতিবার রাত্রে যশোর র্যাব -৬ এর সদস্যরা একটি ইজিবাইক ও ফেনসিডিলের এ চালান সহ আটক করে।
আটককৃত সুমন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে।
যশোর র্যাব – ৬ এক প্রেস ব্রিফিংয়ে জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে শার্শার চটকাপোতা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ইজিবাইক সহ সুমন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃ সুমনকে মাদক আইনে মামলা দিয়ে ফেনসিডিল সহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।