সাপাহারে প্রধানমন্ত্রীর তহবিলের নগদ অর্থ শাড়ি থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৯মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান (এমপি)। বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।

সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আলেফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ন-সম্পাদক বদিউজ্জামান স্বপন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহŸায়ক আক্কাস আলী, যুগ্ন-আহŸায়ক মুরাদ শাহ চৌধুরী, আক্তার হোসেন, সেচ্ছাসেবকদল দলের আহŸায়ক মোতাহার, সদস্য সচিব সাদ্দাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহŸায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী প্রমুখ।

এ সময় সাপাহার উপজেলার ৬ টি ইউনিয়নের ৩৯৫ জন উপকারভোগীর মাঝে শাড়ি ২০০ পিস, থ্রি-পিস ৩০ পিস, নগদ অর্থ ১৫০ জনের মধ্যে (জনপ্রতি ২০০০ টাকা করে মোট ৩ লক্ষ), হাজী রুমাল ১৫ পিস বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সব সময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে, তা যথাযথ নিয়মে সুষমভাবে বণ্টন করা হবে। এখানে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *