অর্থনৈতিক অঞ্চলে ডলার বা বৈদেশিক মুদ্রার পরিবর্তে টাকায় ঋণ সুবিধা

কালের সংবাদ ডেস্কঃ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ একটি সার্কুলার জারি করেছে। অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো ডলার বা বৈদেশিক মুদ্রার পরিবর্তে টাকার মূলধনী ঋণ সুবিধা নিতে পারবে। এতদিন এসব প্রতিষ্ঠানকে শুধু বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদী ঋণ সুবিধা দেয়া হতো।

এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্মরত টাইপ-এ ও টাইপ-বি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ গ্রহণের সুযোগ দিয়েছে। যেসব প্রতিষ্ঠান স্থানীয় বাজারে পণ্য বিক্রয় করার জন্য উৎপাদন করে থাকে এবং যাদের বৈদেশিক আয় নেই সে সব প্রতিষ্ঠান টাকায় চলতি মূলধনী ঋণ সুবিধা পাবে।

এর ফলে স্থানীয় বাজারের জন্য উৎপাদনকারী অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানের ঋণ সুবিধার দার উন্মুক্ত হলো। বর্তমানে টাইপ-এ (শতভাগ বিদেশি মালিকানাধীন) ও টাইপ-বি (দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন) শিল্প প্রতিষ্ঠান বৈদেশিক উৎস থেকে বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারে। বিশেষায়িত অঞ্চলের বাইরে বিদেশি মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *