অর্থ আত্মসাৎ এর মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষি উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের অবস্থান কর্মসূচী

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:  গত ৮ আগষ্ট  দৈনিক সমকাল এ “দরপত্র ছাড়াই বনায়নের ১২,৬৫টি গাছ বিক্রি”  দৈনিক করতোয়া’য় “কালাইয়ে টেন্ডার ছাড়াই রাস্তার ১২৬৫টি গাছ কর্তন, প্রশাসন নিরব” এবং কালের কন্ঠ অনলাইন নিউজ পোর্টালে “টেন্ডার ছাড়াই ৩২ লাখ টাকার গাছ সাড়ে ১২ লাখে বিক্রি, প্রশাসন নীরব” শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচী পালন করেছে তেলিহার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সদস্যরা।
মঙ্গলবার বিকেলে কালাই উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করেন উপজেলার উদয়পুর ইউনিয়নের “তেলিহার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড” এর সদস্যরা।
এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক তানজির আহমেদ সাকিব বলেন,  আমার বিরুদ্ধে সমিতিকে না জানিয়ে গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে সমিতির সদস্যের কোন লিখিত অভিযোগ না থাকলেও সাংবাদিকদের ১ লক্ষ টাকা দাবি পূরণ করতে না পারায় ভূয়া নিউজ এবং অভিযোগ দিয়েছেন।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, উদয়পুর ইউনিয়নে দুধাইল গ্রাম থেকে তেলিহার হয়ে গোবিন্দগঞ্জ থানার শেষ সীমানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার উভয় পাশে ইউক্যালিপ্টাস গাছ রোপন করে পরিচর্যা করেছেন তেলিহার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড।
চুক্তির সময়সীমা শেষ হলে সমিতির সদস্যগণ ও ইউপি প্রতিনিধি উম্মুক্ত টেন্ডারের মাধ্যমে ৭ জন ডাককারী অংশগ্রহণ করে এর মধ্যে সর্বোচ্চ ডাককারী মো. রুহুল আমিনকে ১৫ লক্ষ টাকা দিয়ে গাছ দেন।
গত ৪ অক্টোবর ঠিকাদার রুহুল আমিন গাছ কর্তন করতে গেলে সমিতির মধ্যে ভাংঙ্গন ও সন্দেহ অনুপ্রবেশ করানোর জন্য কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কিছু সাংবাদিক পায়তারা করে আজকে ৮ অক্টোবর মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রে ‘দরপত্র ছাড়াই বনায়নের ১২৬৫ গাছ বিক্রি শিরোনামে’ প্রকাশ ও প্রচার হওয়ায়, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে তেলিহার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড।
পরে সমিতির ৯০ জন সদস্যদের নিয়ে উপজেলা পরিষদের মিলনায়তনে উম্মুক্ত আলোচনা শেষে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি দেন সমিতির সদস্যরা।
সমিতির সদস্য ফরহাদ হোসেন ও জহুরুল ইসলামসহ অনেকে বলেন, আমরা সমিতির সদস্য ও ইউনিয়ন পরিষদ এ বিষয়ে দেখভাল ও যাবতীয় সিদ্ধান্ত নিবো, বাইরের মানুষ ও হলুদ সাংবাদিকদের এত মাথা ব্যাথা কেন।
এ বিষয়ে জানতে চাইলে সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, গাছ ১৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে সদস্যরা জানিয়েছে। এতে যেহেতু সকল সদস্যদের দ্বি-মত নাই আমারও সেখানে দ্বি-মত নাই।
উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা মিয়া বলেন, গাছ ১৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে সেটা আমি জানি। সমিতির সদস্যরা ইউএনও’র সামনে গতকাল আলোচনা সভায় বলেছে ১৫ লক্ষ টাকার কথা। এ বিষয়ে ইউএনও যে নির্দেশ দিবে এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন চুক্তিপত্র অনুযায়ী ইউনিয়ন পরিষদ ও সমিতি এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নিবেন। গাছ কর্তনের বিষয়ে জেলা প্রশাসককে অবগত করে, তাঁর নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *