কেশবপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে কেশবপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আকারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, পৌর সাংগঠনিক নুরুজ্জামান চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের আহবায়ক আজিজুর রহমান আজিজ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজপথে নামতে দেওয়া হবে না। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। এমতাবস্থায় আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর কোন মিছিলের সুযোগ দেওয়া হবে না। যে কোন ধরনের নাশকতা এবং অপতৎপরতা রুখে দিতে কেশবপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছে। বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের ১৬টি বছর বাড়িতে থাকতে দেয়নি। বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। এমনকি খুন ও গুম করেছে। তাই বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন নাশকতা বা মিছিল করতে না পারে সেজন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রস্তুত রয়েছে তাদেরকে প্রতিহত করতে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, হেলাল উদ্দিন বিশ্বাস, মিজানুর রহমান, শাহিনুর রহমান, ইউনুস আলী, শাহিন আলম, জাহিদ হাসান মিন্টু, রওশন আলী, সোহেল, রউফ, আলী হাসান, আব্দুল হক, কাশেম, আবু মুসা, টিটু, বাবলু, রবি, সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক টিপু সুলতান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আলমগীর হোসেন, শাহ আলম, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব ফারুক হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাহিদুজ্জামান, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হোসেন, সদস্য মেহেদী হাসান, সুফলাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু তাহের, সাগরদাঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিনুর রহমান, ত্রিমোহিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরুল হাসান, মঙ্গলকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুজ্জামান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন, আব্দুল হালিম, আব্দুল্লাহ সহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *