বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে ২৪ সেপ্টেম্বর ঘটে যাওয়া একটি গন্ডোগোলের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভুক্তভোগী সহিদ আলী। শনিবার বেলা ২ টার সময় বেনাপোল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে প্রতিবাদ বার্তায় শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো: সহিদ আলী জানান, প্রকৃত চিত্র আড়াল করে একপাকি, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। প্রকাশিত সংবাদের দাবি অনুযায়ী তার নেতৃত্বে হামলা চালানোর যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত পূর্বশত্রুতা ও ব্যক্তিগত আক্রোশ থেকে একটি প তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলেছে।
ঘটনার বিবরণ দিয়ে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তিনি নিজ দপ্তর বেনাপোলে ৯২৫ এর কার্যালয়ে অবস্থান করছিলেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সামিনুল হোসেন তাকে ফোনে জানান যে, কন্যাদাহ গ্রামে একটি ঘটনা ঘটেছে এবং নাভারণ ‘ক’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন স্যার ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন। ওসি তাকে সেখানে যেতে বললে তিনি ঘটনাস্থলে যান এবং বিষয়টি সম্পর্কে অবগত হন।
প্রতিবাদলিপিতে বলা হয়, তিনি সর্বদা এলাকার শান্তি-শৃঙ্খলা রায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করেন না। আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সুষ্ঠু ও নিরপে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত করার দাবি জানানোর পাশাপাশি তথ্য যাচাই না করে এ ধরনের একপাকি সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়। তিনি বলেন কিছু ফেক আইডি খুলে ও মিথ্যা বানোয়াট তথ্য ছড়াচ্ছে যা আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে।
কন্যাদাহ গ্রামের যে গন্ডগোল হয়েছে পুলিশ তার সত্য ঘটনা উদঘাটন করে দোষি ব্যাক্তিদের আইনের আওতায় আনার জন্য ও পুলিশের প্রতি আহবান জানান।
উল্লেখ্য ওই গ্রামে দীর্ঘ দিন ধরে প্রকৃত বাওড়ের সদস্যদের মাছ ধরাকে কেন্দ্র করে একটি পক্ষ আর একটি পক্ষের উপর জুলুম করে। এঘটনাকে কেন্দ্র করে গত ২৪ সেপ্টেম্বর যে গন্ডোগোল হয় সেই গন্ডেগোলকে কেন্দ্র সহিদ আলীর নামে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করে।