এস চৌধুরী, আমেরিকা : আগামী ২৫ অক্টোবর ২০২৬ ইং, রবিবার, যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের সর্ব বৃহৎ কমিউনিটি সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বাংলাদেশ সোসাইটি ইনক-এর সিনিয়র সহ-সভাপতি হিসাবে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয় মুখ ও দক্ষ সংগঠক দুলাল বেহেদু (Dulal Behedo)।
দুলাল বেহেদু সিনিয়র সহ-সভাপতি পদে তাকে সহ কুনু-ফিরোজ পরিষদকে পূর্ণ পেনেলে বিজয়ী করে কমিউনিটির কাজ করার সুযোগের আহ্বান জানিয়েছেন সকল ভোটারদের প্রতি।
বাংলাদেশ 🇧🇩 সোসাইটি নির্বাচন ২০২৬ইং-এ কুনু – ফিরোজ পরিষদ থেকে কুইন্স বাংলাদেশ সোসাইটির সন্মানিত উপদেষ্টা ও আজীবন সদস্য জনাব দুলাল বেহেদু প্রার্থী হয়েছেন।
সদা মিষ্টি ভাসি ও ভদ্র জনাব দুলাল বেহেদু একজন সুদক্ষ সংগঠক। তিনি ঢাকা জেলা এসোসিয়েশনের বর্তমান সভাপতি। তিনি ইতিপূর্বে দোহার উপজেলা সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নিউইর্য়কে সফল বাঙ্গালী ব্যবসায়ীদের একজন তিনি এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে বহু মানুষ কর্মরত আছেন।
২০২৬ইং বাংলাদেশ সোসাইটির নির্বাচনে দুলাল বেহেদু, কুনু – ফিরোজ পরিষদে সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । আমি বাংলাদেশ সোসাইটির একজন সাধারণ ভোটার হিসেবে সকল সম্মানিত ভোটারদের প্রতি আমার বিষেশ আবেদন জনাব দুলাল বেহেদুকে A2 ব্যলটে ভোট দিয়ে বিজয়ী করি কারণ এমন একজন সংগঠক আমাদের সোসাইটির প্রয়োজন আছে। আসুন প্রত্যেকটি ভোটারের ঘরে A2- টুর দূর্গে গরে তুলি।
সাথে A1 থেকে A21 পর্যন্ত ভোট দিয়ে সকল প্রার্থীকে নির্বাচিত করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি ।