খন্দকার নজরুল ইসলাম মিলন, মাগুরা প্রতিনিধি : খুলনা রেঞ্জের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদি রাসেল
মঙ্গলবার (০৬ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক, বিপিএম (বার) সিপিএমের সভাপতিত্বে জানুয়ারি ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা, মামলা নিষ্পত্তি সহ
মাগুরা সদর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জনাব মো. মেহেদি রাছেল
অফিসার ইনচা র্জ, মাগুরা সদর থানা কে খুলনা রেঞ্জের ডিআইজি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর মাদক ,, সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া ও চোর-ডাকাতসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ও অনিয়ম দুর্নীতিসহ সকল অপরাধ দমন করে থানার আইন শৃঙ্খলা রক্ষায় সাহসী ভূমিকা রাখার সাথে সাথে মানুষের কল্যাণে কাজ করার ঘোষণা দিয়েছিলেন।
অফিসার ইনচার্জ মোঃ মেহেদি রাসেল তার এই পুরস্কার প্রাপ্তিতে সহযোগিতা করার জন্য মাগুরা থানার সকল অফিসার ফোর্স সহ জেলার সকল পুলিশ সদস্য, মাগুরা বাসী ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।