বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ আসন্ন পৌরসভা নির্বাচন উপলে বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি এলাকার মানুষের নানা সমস্যা ও দুর্ভোগের কথা গুরুত্বসহকারে শোনেন। স্থানীয় বাসিন্দারা বিশেষ করে এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট ও সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে চরম ভোগান্তির কথা তুলে ধরেন।
ধন্যবাদান্তে বিষয়টি অনুধাবন করে ইমদাদুল হক এমদাদ আশ্বাস দেন যে, আসন্ন পৌর নির্বাচনে তিনি বিজয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান ও উন্নয়নকাজ সম্পন্ন করবেন। এছাড়া সীমান্ত সংলগ্ন এই এলাকায় মাদকের প্রভাব দূর করতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইতিপূর্বেও করোনা মহামারির দুঃসময়ে ঘরবন্দী অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করে সর্বস্তরের মানুষের আস্থা ও সুনাম অর্জন করেন এই যুব নেতা।
উক্ত গণসংযোগে বেনাপোল পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।