ইঞ্জিনিয়ার জাকির আহমদ, প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় শাহিনুর আক্তার শিমুরদায়ের করা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ওবাস্তবতাবিবর্জিত বলে দাবি করেছেন জাকির আহমেদেরপরিবার। অভিযোগে জাকির আহমেদকে কুপিয়ে আহতকরা, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়াসহ বিভিন্নবিষয় উল্লেখ করা হলেও এসব অভিযোগের সঙ্গে প্রকৃতঘটনার কোনো মিল নেই বলে দাবি পরিবারের সদস্যদের।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগে যেঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর সত্যতাযাচাই করা প্রয়োজন। এ বিষয়ে জাকির আহমেদের বাবাআলহাজ্ব মো. সাইদুর রহমান, তার মা এবং ঘটনার সময়বাড়িতে কর্মরত গৃহকর্মীর বক্তব্য নেওয়া হয়েছে। তাদেরবক্তব্য অনুযায়ী, থানায় দায়ের করা অভিযোগের সঙ্গেঘটনার বাস্তবতার অসঙ্গতি রয়েছে বলে তারা দাবি করেন।
পরিবারের অভিযোগ, প্রকৃত ঘটনা যথাযথভাবে যাচাই নাকরেই অভিযোগে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে।পরবর্তীতে ওই অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ হওয়ায়জাকির আহমেদের সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্নহয়েছে বলেও দাবি করেন তারা।
জাকির আহমেদের পিতা আলহাজ্ব মাওলানা সাইদুর রহমান এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শাহিনুর সাঈদ শিমু জাকিরের বিরুদ্ধে থানার মধ্যে যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এর কোন সতত্য নেই… বিস্তারিত ভিডিও লিংকে দেখুন ।
জাকির আহমেদের মায়ের কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন.. জাকির মারামারির ভিতরে ছিলো না, মারামারির পরে আসছে । বিস্তারিত ভিডিও লিংকে দেখুন ।
কাজের লোকের কাছে প্রকৃত ঘটনা জানতে চাইলে তিনি বলেন.. জাকির এর ভিতরে ছিলোই না, যাওয়ার সময় উল্টো হুমকি দিয়ে গেছে তোরে আমি শিক্ষা দিমু আর তোর সাংবাদিকতা আমি দেখাইয়া দিমু । বিস্তারিত ভিডিও লিংকে দেখুন ।
এদিকে, শাহিনুর সাঈদ শিমুর অভিযোগের পরিপ্রেক্ষিতেপাল্টা অভিযোগ করেছেন জাকির আহমেদ। ফতুল্লা থানায়দেওয়া অভিযোগে শাহিনুর সাঈদ শিমু ও আশিকুর রহমানচৌধুরী অভির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেনতিনি।
জাকির আহমেদের দাবি, আশিকুর রহমান চৌধুরী অভিতার বাড়িতে গিয়ে তাকে হুমকি–ধমকি এবং প্রাণনাশেরহুমকি দিয়েছেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডপ্রতিবেদকের কাছে রয়েছে বলে জানানো হয়েছে।
জাকির আহমেদ আরও অভিযোগ করেন, শাহিনুর সাঈদশিমু তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যউপস্থাপন করেছেন, যার ফলে তার সামাজিক মর্যাদা ওসম্মান ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন। তারঅভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে একপক্ষীয়ভাবে তথ্যউপস্থাপনের কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
জাকির আহমেদ বলেন, “ঘটনার প্রকৃত সত্য উদঘাটনেরজন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগগুলোতদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনঅনুযায়ী প্রয়োজনীয় ও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়াহোক।”
অভিযোগের তদন্ত অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জাকির আহমদ ।