জয়পুরহাট-২আসনের জাতীয় পার্টির প্রার্থী আবু সাঈদ নূুরুল্লাহ মাছুম

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫ জয়পুরহাট-২ আসনের(কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আবু সাঈদ নূুরুল্লাহ মাছুমকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
সোমবার(২৭নভেম্বর) সন্ধ্যায় দিকে জাতীয় পার্টি ঢাকার বনানী কার্যালয় থেকে দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু ২৮৯ আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।এর আগে জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন ।
নানা গুঞ্জনের পর আবারও বর্তমান আবু সাঈদ নূরুল্লাহ মাছুমকে দলীয় মনোনয়ন দেওয়ায় স্বস্তি ফিরেছে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে। নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন আবু সাঈদ নুরুল্লাহ মাছুম৷
মনোনয়ন পেয়ে আবু সাঈদ নূরুল্লাহ মাছুম বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ জয়পুরহাট বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তিনি বলেন, জয়পুরহাট হচ্ছে জাতীয় পার্টির পল্লীবন্ধু এরশাদের দুর্গ। আগের  চেয়ে জয়পুরহাটে জাতীয় পার্টি এখন অনেক বেশি সুসংগঠিত। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে,আমাকেও ভালোবাসে।আশা করছি, যদি ভোটের পরিবেশ নষ্ট না করা হয়,প্রশাসন নিরপেক্ষ হয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে, তাহলে আমি এবার বিজয়ী হব ইনশাআল্লাহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *