তারেক রহমানের হাতে মাত্র ২৪ ঘণ্টার ছাড়পত্র ধরালো কে, জানেন নাকি?

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা :  জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তারেক রহমান নিউইয়র্ক যাচ্ছেন ঠিকই, কিন্তু এই সফর যে তাকে দেশের জন্য লজ্জার চেয়েও বড় কিছু করে তুলেছে তা বলার অপেক্ষা রাখে না। ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যার সফর, এফবিআইয়ের অনুমোদন না পেয়ে তা গিয়ে ঠেকেছে মাত্র কয়েক দিনে। জাতিসংঘ সংশ্লিষ্ট কাজ ছাড়া আর কিছুই করতে পারবেন না তিনি। ২৪ সেপ্টেম্বর ভাষণ দিয়ে পরদিনই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

যুক্তরাষ্ট্রের নথিতে যার বিরুদ্ধে অর্থপাচার আর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, সে-ই নাকি আজ বাংলাদেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী! আমেরিকা যাকে নিষেধাজ্ঞার আওতায় রেখেছে, সন্দেহের তালিকায় রাখছে, সে-ই বাংলাদেশের শীর্ষ ক্ষমতায়। এই অপমান, এই বেইজ্জতি স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর আমেরিকার মাটিতে এবারই প্রথম।

সাধারণত যেসব ব্যক্তি নিষেধাজ্ঞার আওতায় থাকেন, তাদের জাতিসংঘের কাজে ঢুকতে দেয়া হয় সংক্ষিপ্ত সময়ের জন্য। ঠিক সেই নিয়মই প্রয়োগ হয়েছে তারেক রহমানের ক্ষেত্রে। সান ফ্রান্সিসকো যাওয়ার ইচ্ছা ছিল, এফবিআই ছাড়পত্র দেয়নি। ফলে সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন।

এটা এমনই এক সফর যেটা প্রমাণ যে তারেক রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্দেহ কেবল রাজনৈতিক মিথ্যা নয়, বরং মার্কিন গোয়েন্দা সংস্থার কাগজে লিপিবদ্ধ। সাধারণত যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকে, তাদের জাতিসংঘের কাজে ঢুকতে দেয়া হয় সংক্ষিপ্ত সময়ের জন্য। সেই নিয়মই তারেকের ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। ২০০১-০৬ সালের সেই বিএনপি অপশাসনের ছায়া এবার ২০২৬ সালে এসে আরও গভীর হয়েছে।

স্বয়ং দেশের প্রধানমন্ত্রী আমেরিকার মাটিতে এমন বেইজ্জতির মুখোমুখি হচ্ছেন, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি।বিশ্লেষকদের সংবাদ থেকে জানা গেছে ২৫ সেপ্টেম্বর ২০২৬, নিউইয়র্কের ম‍্যাহাটনের একটি হোটেল বলরুমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনে বিএনপি উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল ।কিন্তু তারেক রহমানের তহবিলে চার লক্ষ ডলার জমা দিতে হবে ।তবেই সংবর্ধনা অনুষ্ঠান হবে ।যুক্তরাষ্ট্র বিএনপি বহু ভাগে বিভক্ত ।এবং যুক্তরাষ্ট্রের কোন কমিটিও নেই ।আছে বিভিন্ন আঞ্চলিক কমিটি ।তারেক রহমান তাই সফর কাটছাঁট করে কাল শুক্রবার,২৫ সেপ্টেম্বর ২০২৬,রাতে ঢাকা উদ্দেশ্যে নিউইয়র্ক ত‍্যগা করবেন বলে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা বাপসনিউজকে সংশ্নিষ্টরা জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *