ছানোয়ার হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সাপের দংশনে মানিক হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের মৃত মংলার ছেলে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ধানক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে পাকা সড়কে ওঠার সময় একটি বিষধর সাপ তাঁকে দংশন করে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে পাশের উপজেলা আক্কেলপুরের এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনেরা তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলে সাপের দংশনের পর অনেকেই প্রথমে ওঝার কাছে নিয়ে যান। এতে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। সাপের দংশনের পর দ্রুত হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
মানিক হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের লোকজন দাফন সম্পন্ন করেছেন।