শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় ১ কেজি ৫০০ গ্রাম গাজাসহ স্বামী-স্ত্রী দু’ জনকে আটক করেছে ডিবি। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ (ডিবি) পুলিশের একটি টিম নওগাঁর মান্দা উপজেলায় মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন সতিহাট এলাকার ঋষিপাড়ায় একজন মুদিখানা দোকানী মুদি জিনিস পত্র কেনা-বেচার পাশাপাশি তার বাড়িতে গাজা রেখে বিক্রি করছেন।
এমন সংবাদের অভিযানবক টিম রবিবার ১৬ আগস্ট দিনগত রাত ৯টারদিকে ঘটনাস্থলে পৌছে লোকজনের উপস্থিতিতে ঋষিপাড়া গ্রামের সচিন্দ্রনাথ এর ছেলে জিতেন্দ্র নাথ এর বাড়িতে তল্লাশী চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার সহ জিতেন্দ্র নাথ (৪০) এবং মাদক বিক্রয়ে সহযোগীতাকারী হিসেবে তার স্ত্রী পলি রাণী ঋষি (৩০) কে আটক করেন ডিবি পুলিশ। এব্যাপারে মান্দা থানায় মামলা হয়েছে।