নওগাঁয় বিদ্যুৎ পৃষ্ট হয়ে অটো রিকসা চালক সহ দু’ জনের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় বিদ্যুৎ পৃষ্ট হয়ে পৃথক স্থানে অটো রিকসা চালক সহ দু’ জনের মৃত্যু হয়েছে। স্থানিয় সুত্রে জানা যায়, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল সারে ৭ টারদিকে নওগাঁর মান্দা উপজেলার পার কালিকাপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে অটো রিকসা চালক সফিজ মোল্লা (৪৫) চার্জে দেওয়া অটো রিকসার ফ্লাগ খোলার সময় অসাবধানতা বশত বিদ্যুৎ পিষ্ট হয়।
এসময় শব্দ শুনে পরিবারের লোকজন ও স্থানিয় এগিয়ে এসে তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার শালিজান গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে মুকিন উদ্দিন (৬৩) মঙ্গলবার সকাল সারে ৭ টারদিকে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়।
তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিদ্যুৎ পিষ্ট হয়ে দু’ জনের মৃত্যুর সতত্যা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *