নওগাঁয় গাঁজা ও টাপেন্ডাটল উদ্ধার, স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী ও স্ত্রী এবং টাপেন্ডাটল ট্যাবলেট সহ একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ২৪ নভেম্বর দিনগত রাতে নওগাঁর রানীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজা ও ১২পিচ টাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার সহ তাদের কে আটক করেন।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ভবানীপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের সাইদুল মুন্সির ছেলে মিলন মুন্সি (৪২) কে তার বাড়ির পাশে মাদক বিক্রির সময় ১২পিচ টাপেন্ডাটল ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা করা হয়। অপরদিকে একই রাতে উপজেলার বড়গাছা গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মজিবর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সুজন আলী (৩৫) ও তার স্ত্রী রুবিনা বিবি (৩২) কে তাদের নিজ বাড়িতে মাদক গাঁজা বিক্রির সময় ৩শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *