বুলবুল আহম্মেদ ( বুলু) নওগাঁ বদলগাছী প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর বৌলা পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাষ্টার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান ও বীরত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের জানাজা শেষে সরকারের পক্ষ থেকে তাঁকে শেষ বিদায় ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। সর্বস্তরের মানুষ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)। মোঃ রুহুল আমিন এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ শুভাকাঙ্ক্ষী নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
জানাজা শেষে তাঁকে নিজস্ব পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের মৃত্যুতে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।