নিয়ামতপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে অভিযানে রানা (২৫) নামের এক যুবককে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার রসুলপুর ইউনিয়নের পুরোহিত নামক গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। রানা পুরোহিত গ্রামের মতিউর রহমানের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুরোহিত গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্হিতি টের পেয়ে রানা পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রানার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *